দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরের সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার শেরকোল বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত। তিনি জানান, চলমান জ্বালানি তেল সংকটের মধ্যে অবৈধভাবে তেল মজুদের গোপন সংবাদের ভিত্তিতে শেরকোল বাজারের মেসার্স আশা ট্রেডার্সে অভিযান চালানো হয়।
অভিযানে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আলতাফ শেখের গুদাম থেকে ৪৯ ব্যারেল ডিজেল, ৫ ব্যারেল অকটেন, ২ ব্যারেল পেট্রোল এবং ২ ব্যারেল লুব্রিক্যান্ট উদ্ধার করা হয়। সব মিলিয়ে সেখানে ১১ হাজার লিটারের বেশি জ্বালানি তেল মজুদ ছিল বলে জানায় প্রশাসন।
অভিযানের সময় বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় আলতাফ শেখকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে জব্দ করা জ্বালানি তেল সাত দিনের মধ্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, জ্বালানি তেল বিক্রির কার্যক্রম তদারকির জন্য প্রশাসনের পক্ষ থেকে একজন ট্যাগ অফিসার নিয়োগ করা হবে।
এমএস/